জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২ / Channeli
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২ / Channeli

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীসহ ২ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে ও আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এরশাদ (৩০) ও বাদল সরকার (২৫)। নিহত বাদল নাটঘর গ্রামের সন্তোষ সরকারের ছেলে।

নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, শুক্রবার রাতে স্থানীয় কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন এরশাদ ও বাদলসহ কয়েকজন। সেখান থেকে মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে দুর্বৃত্তরা এরশাদ ও বাদলকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদল মারা যান। গুরুতর আহত এরশাদকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে বিষয়টির তদন্ত করছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরার চেষ্টা চলছে। / চ্যা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ