জেলার খবর

দিনাজপুরে শীতের প্রকোপ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.২

দিনাজপুরে শীতের প্রকোপ / NTV
দিনাজপুরে শীতের প্রকোপ / NTV

দিনাজপুরের হিলিতে জেঁকে বসেছে শীত; সেই সঙ্গে কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।

শনিবার দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সকালের দিকে ঘন কুয়াশা ঝরছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলায় শীতের মাত্রা কিছুটা কমছে। তবে বিকালের পর থেকে আবারও শীত অনুভূত হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯০ শতাংশ, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ১০-১৪ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে; সেই সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ