জেলার খবর

মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১

মোটরসাইকেল দূর্ঘটনা
মোটরসাইকেল দূর্ঘটনা

নওগাঁর মান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার জোকাহাট-ফতেপুর সড়কের দাসপাড়া ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম দিপু ইসলাম (৩৫)। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়াদ কলোনীর সাইফুল ইসলামের ছেলে ও পেশায় একজন নির্মাণ শ্রমিক।

বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম গোলাম আজম জানান, জোকাহাট উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজ চলছে। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন নিহত দিপু ইসলাম। সোমবার সাড়ে ১২ টার দিকে নির্মাণ সামগ্রী নেওয়ার জন্য একটি মোটরসাইকেলে দিপু ও চান্দা ফতেপুর বাজারে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দিপু ইসলাম নিহত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ