জেলার খবর

নারায়ণগঞ্জে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

ধর্ষণ / প্রতীকী ছবি
ধর্ষণ / প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় চলন্ত বাসে তরুণীকে (১৮) ধর্ষণের ঘটনায় বাসের চালক ও চালকের দুই সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে ধর্ষণের ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী তরুণী জানান, রবিবার রাত ১০টার দিকে নরসিংদীর গাউছিয়া যাওয়ার জন্য বের হন তিনি। এ সময় যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ-গাউছিয়া সড়কে চলাচলকারী মুক্তিযোদ্ধা পরিবহন নামের একটি বাসে ওঠেন তিনি। বাসটি চিটাগাং রোডে আসার পর সব যাত্রী নেমে যায়। কিন্তু তাকে নিয়েই বাসটি বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডের জাহিন গার্মেন্টের সামনে যায়। এ সময় উচ্চৈঃস্বরে গান বাজিয়ে পালাক্রমে ধর্ষণ করে চালকসহ তিনজন। পরে তিনি নেমে ৯৯৯ নম্বরে ফোন করেন।

গ্রেপ্তার করা ব্যক্তিদের একজন হলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার মশুরিয়া গ্রামের হাছেন আলীর ছেলে বাসচালক নূরুল হক (২১)। এ ঘটনায় গ্রেপ্তার চালকের দুই সহকারী অপ্রাপ্তবয়স্ক। তাদের একজনের বয়স ১৬ বছর এবং আরেকজনের ১৪ বছর। এদের একজনের বাড়ি বরগুনায় এবং অন্যজনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

এ ঘটনায় মামলা করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ