চট্টগ্রামে একটি তিনতলা ভবন হেলে পড়ছে। সোমবার রাত সাড়ে ১০টার নগরের মাঝিরঘাট স্ট্যান্ড রোড এলাকায় ভবনটি হেলে পড়ার বিষয়টি নজরে আসে।
স্থানীয় সূত্র জানায়, স্ট্যান্ডরোড পার্বতী ফকির পাড়া এলাকার গোলজার খালের পাড়ে ভবনগুলোর অবস্থান। প্রতি রাতে খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করা হতো বলে অভিযোগ বাসিন্দাদের। হেলে পড়া তিনতলা ভবনটি মনোরঞ্জন দাশের। সেটি গিয়ে পড়েছে একটি একতলা মন্দিরের ওপর। এর পাশে একটি একতলা ঘরে ফাটল ধরেছে। ওই একতলা ঘরের মালিক শম্ভু দাশ।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় ভবনটি হেলে পড়ে বলে অভিযোগ উঠেছে। / সম
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: