জেলার খবর

আশুলিয়ায় সন্ত্রাসী আক্রমণে কলেজছাত্র আহত

আশুলিয়া, সাভারে
আশুলিয়া, সাভারে

সাভারের আশুলিয়ায় এক কলেজছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ওই কলেজছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ধামসোনা ইউনিয়নের বাঁশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্র রাব্বিল আল আমিন সিফাত (২১) বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

রাব্বিলের পিতা সুলতান মাহমুদের বর্ণনায় জানা যায়, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার কলেজছাত্র সিফাত কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বাঁশবাড়ি এলাকায় বেড়াতে যান। এ সময় সেখানে ওত পেতে থাকা আলমগীর, রিপন, বাসেদ, নজরুল ও রিপন তাঁকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে সঙ্গে থাকা বন্ধুরা সিফাতকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় সিফাতকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ ঘটনায় রাব্বিলের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় আলমগীর, বাসেদ, নজরুল এবং রিপন নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করেছেন। / এনটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ