চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহীম আলী (২৫) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ইব্রাহীম আলী জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঃ তোজাম্মেল হক জানান, শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী স্থানে বুধবার মধ্যরাত আড়াইটায় দিকে এই ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।
স্থানীয়দের দাবি নিহত ব্যক্তি মাদক চোরাচালান করতে গিয়ে বিএসএফ’র গুলিতে মারা গেছেন। / বাপ্র
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: