বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাত সাড়ে ১২টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন (৪২)।
গত ১৬ ডিসেম্বর গাবতলী উপজেলার কোলারবাড়ি গ্রামে রাজু ও তার বড় ভাই আমজাদ হোসেন (৪২) ছুরিকাহত হন। এরপর তাদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এ ঘটনায় ১৭ ডিসেম্বর প্রতিবেশী ইউসুফ আলীকে প্রধান আসামি করে থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়েছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজু ও তার ভাই আমজাদ কোলারবাড়ি গ্রামে বাড়ির পাশে ছুরিকাহত করে প্রতিপক্ষ। / ব