জেলার খবর

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আজ ভোর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। সাধারণত সকাল ৮টা থেকে নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। তবে, ফেরিঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি যথা সময়ে চালু করা সম্ভব হবে না কুয়াশার তীব্রতার কারণে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, আজ ভোর থেকেই কুয়াশার তীব্রতা চারপাশে। সামান্য দূরত্বেও ভালোভাবে দেখা যাচ্ছে না। সকাল সাড়ে ছয়টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল করলেও কুয়াশার কারণে তা বন্ধ রাখা হয়েছে।

নৌরুটের দিক-নির্দেশনামূলক বাতি কুয়াশার কারণে অস্পষ্ট হয়ে আছে।

তাছাড়া নৌপথে কুয়াশার কারণে সামান্য দূরত্বেও দিক নির্ণয় সম্ভব হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ