জেলার খবর

দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে রহিমানপুর ইউনিয়নের মৌহুভাসি গ্রামে দেশীয় অস্ত্রসহ সবুর (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশে। সবুর ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে রহিমানপুর ইউনিয়নের নির্বাচনী এলাকা থেকে আহত অবস্থায় তাকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অস্ত্রের বস্তাসহ মোটরসাইকেলে সবুরকে দেখতে পেয়ে আটক করে এলাকাবাসী। সাথে সাথে মানুষের ভিড় বেড়ে গেলে তাকে মারধোর শুরু করে সবাই। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। আটককৃত রামদাগুলো নির্বাচনী সহিংসতায় ব্যবহার হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

আটক সবুর ইসলাম নগর এলাকার নজরুল ইসলামের ছেলে। / বার্তা২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ