ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর আগে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
তবে কুয়াশা কেটে যাওয়ায় আবার নৌযান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: