জেলার খবর

কক্সবাজারে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ

ধর্ষণ / প্রতীকী ছবি
ধর্ষণ / প্রতীকী ছবি

ঢাকা থেকে কক্সবাজারে স্বামী-সন্তানকে নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেল থেকে বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উক্ত নারীকে উদ্ধার করা হয়।

সংঘবদ্ধ তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে ।

জানা গেছেম, ঢাকার যাত্রাবাড়ী তেকে বুধবার সকালে স্বামী-সন্তানকে নিয়ে সেই নারী কক্সবাজারে পৌঁছে হলিডে মোড়ের একটি হোটেলে ওঠেন। বিকেলে এক মার্কেটে ভিড়ের মধ্যে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যার দিকে পর্যটন গলফ মাঠের সামনে থেকে কয়েকজন যুবক ৮ মাসের সন্তান ও স্বামীকে অটোরিকশায় করে তুলে নিয়ে যায় । আরেকটি অটোরিকশায় করে আর তিন যুবক ওই নারীকে তুলে নিয়ে গিয়ে গলফ মাঠের কাছে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে।

ওই তিন যুবক তাকে পরে নিয়ে যায় জিয়া গেস্ট ইন হোটেলে। সেখানে তাকে আরেক দফা ধর্ষণ করা হয়। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে বাইরে থেকে রুম আটকে চলে যায় ওই তিন যুবক।

পরে হোটেলের তৃতীয় তলার জানালা দিয়ে ডেকে এক ব্যক্তির সহায়তায় কক্ষ থেকে বের হন ওই নারী। তার ফোন পেয়েই র‍্যাব ওই হোটেলে যায় এবং ওই নারীকে উদ্ধার করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ