জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বসতঘরে সারবোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার কৃষক জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।
স্থানীয়রা জানান, ঢাকা-রৌমারী রাস্তার পাশেই জয়নালের বসতঘর। ভোরে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার ঘরে ঢুকে পড়ে উল্টে যায়। এতে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের খাটে ঘুমিয়ে ছিল দুই সন্তান। তাদের কেউ হতাহত হয়নি। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: