কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শামসুদ্দিন প্রকাশ বাঁচা মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলী পাড়া মুসা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে যুবকের মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়রা জানান, শামসুদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা মাওলানা ইসহাকের ছেলে। তিনি দীর্ঘদিন কক্সবাজারের কুতুবদিয়ায় নানা বাড়িতে বসবাস করছিলেন। তিনি ফিশিং ট্রলারের জেলে হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।
মসজিদ থেকে এশার নামাজ পড়ে লোকজন বাড়ি ফেরার পথে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: