জেলার খবর

কক্সবাজারের হোটেলে ছাত্রীকে ‘ধর্ষণ’, আরেক আশিক গ্রেপ্তার

মোহাম্মদ আশিক, ধর্ষক, উত্তর নুনিয়ারছড়া / SonaliSangbad
মোহাম্মদ আশিক, ধর্ষক, উত্তর নুনিয়ারছড়া / SonaliSangbad

কক্সবাজার পর্যটন এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দুই দিন জিম্মি রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশের পৃথক টিম।

গ্রেফতাররা হলেন- উত্তর নুনিয়ারছড়ার মোহাম্মদ আশিক, একই এলাকার মো. কামরুল এবং ঘটনাস্থল মমস গেস্ট হাউজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীন।

তাদের মধ্যে আশিককে চট্টগ্রামের আনোয়ারা থেকে র‌্যাব এবং অপর দুজনকে শহর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।

এর আগে ১৮ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা।

কক্সবাজার র‌্যাব-১৫-এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় পরীক্ষার ফলাফল জেনে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আশিকের নেতৃত্বে কয়েকজন ওই ছাত্রীকে অপহরণ করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন মমস্ নামের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে দুই দিন জিন্মি রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।

তিনি আরও বলেন, ১৫ ডিসেম্বর রাতে ওই ছাত্রীকে একটি গাড়িতে করে বাড়ির সামনে নামিয়ে দেওয়া হয়। পরে ওই ছাত্রীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে চিকিৎসা করানো হয়।

ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে কক্সবাজার সদর থানায় এজাহার দায়ের করেন। ১৮ ডিসেম্বর পুলিশ মামলাটি নথিভুক্ত করে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। / সো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ