চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হযরত আলী (৫৫) নামে বিজিবির এক সোর্সকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে এ গুলির ঘটনা ঘটে।
নিহতের ছেলে তৌফিক হোসেনের দাবি, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে তার ঘুম ভাঙে। পরে পাশের কক্ষে তার পিতার গোঙ্গানির শব্দ শুনতে পান। সেখানে গিয়ে দেখেন তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘরের জানালা খোলা থাকায় সেখান দিয়ে গুলি করে দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
নিহত হযরত আলী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মৃত রহিছ উদ্দিনের ছেলে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: