জেলার খবর

লঞ্চে আগুন: নারীসহ আরও ২ জনের লাশ উদ্ধার

ঝালকাঠিতে লঞ্চে আগুন / Ittefaq
ঝালকাঠিতে লঞ্চে আগুন / Ittefaq

ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় নারীসহ আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠির বিষখালী নদীতে অজ্ঞাত এক নারী ও এক যুবকের মরদেহ পাওয়া গেছে।

সকাল সাড়ে ৮টায় বিষখালী নদীর তীরে চর থেকে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। অপর দিকে, সকাল সাড়ে ১১টায় বিষখালী নদী তীরবর্তী ডহরশংকর এলাকার চর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নিয়ে আসা হয়। পরে নারীর লাশটি ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে এবং যুবকের মৃতদেহ রাজাপুর থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম।

এনিয়ে উদ্ধারকৃত মোট লাশের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। / ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ