জেলার খবর

রাঙামাটিতে দুই পক্ষের গোলাগুলি, নিহত ২

রাঙামাটি
রাঙামাটি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের দুকিলো নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুই দলের দুইজন নিহত হয়েছেন। নিহত একজন হলেন- গণতান্ত্রিক ইউপিডিএফের সশস্ত্র সদস্য জানং চাকমা (৩৮)। এই ঘটনায় আরো একজন নিহত হলেও তার নাম জানা যায়নি। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন মো. মনু নামের এক যুবক। তার পায়ে দুটি গুলি লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রূপকারী ইউনিয়নের দুকিলো এলাকায় দোকানে বসে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা চা পান করছিলেন। এ সময় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এসে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের দুজন ঘটনাস্থলে মারা যান। / কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ