জেলার খবর

মাদারীপুরে বাইকের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি নিহত

নিহত তৌহিদুল ইসলাম লিংকন। ছবি : সংগৃহীত
নিহত তৌহিদুল ইসলাম লিংকন। ছবি : সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌহিদুল ইসলাম লিংকন (৩০) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

নিহত তৌহিদুল ইসলাম লিংকন মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

জানা গেছে, পারিবারিক কাজ শেষে সদর উপজেলার মঠেরবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে লিংকন ও তাঁর দুই সহযোগী মাদারীপুর শহরে ফিরছিলেন। পথে খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন লিংকন ও তাঁর সঙ্গে থাকা দুই আরোহী। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে লিংকন মারা যান।

এ ছাড়া আহত দুজন হলেন অপর মোটরসাইকেলের দুই আরোহী শহরের সবুজবাগ এলাকার আরব আলীর ছেলে রানা (৩০) ও সোবহান শিকদারের ছেলে মুমিন (১৪)। / এনটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ