কক্সবাজারের টেকনাফের ঝিমংখালী এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগানসহ মো. শামিম (১৯) নামে এক যুবককে আটক করেছে। শনিবার রাতে হোয়াইক্যই ইউনিয়নের ওই এলাকা থেকে অস্ত্র ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী জামে মসজিদ গেইটের সামনে টেকনাফ -কক্সবাজারগামী সড়কে উপর একজন মাদক কারবারি মোটরসাইকেলসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান পাওয়া যায়।