সাভারের রাজফুলবাড়িয়া যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০২ জানুয়ারি) রাত ১২ টার দিকে ফুলবাড়িয়া এলাকায় নিজ বাসার সামনেই এনামুল (২৫) নামের ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তিনি গাইবান্ধা জেলার রুহুলের ছেলে।
রোববার (০২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তদের কোপে আহত এনামুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় তুষার (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক নিহত এনামুলের বন্ধু বলে জানা যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: