ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার কিছুক্ষণ পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি বন্ধের সিধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
ফেরি বন্ধ থাকার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। অপেক্ষমান যানবাহনগুলোর মধ্যে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্স রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: