চকরিয়ায় ধারালো অস্ত্র দিয়ে লতিফ উল্লাহ নামে এক ব্যবসায়ি যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১ টায় হাইস্কুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চকরিয়া হাইস্কুল সড়কের পাশে লতিফ উল্লাহর মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পন্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে দশটার পর ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একদল সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ি লতিফ উল্লাহকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পালিয়ে যাবার সময় সন্ত্রাসীরা দোকানের নগদ টাকাও লুট করে নিয়ে যায়।
নিহত ব্যবসায়ি লোহাগাড়ার আধুনগর সুফী পাড়ার মৃত ইলিয়াছ সওদাগরের পুত্র।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: