জেলার খবর

শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আবু বকর সিদ্দিক, ঘাতক স্বামী
আবু বকর সিদ্দিক, ঘাতক স্বামী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাম্পত্য কলহের জেরে শ্বশুর বাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক পাষন্ড স্বামীর বিরুদ্ধে। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঘাতক স্বামী আবু বকর সিদ্দিককে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত কয়েক মাস উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের মাওলানা পাড়া গ্রামের শাহজাহান আলীর কন‍্যা শাহিদা এবং তার স্বামী একই গ্রামের মৃত আব্বাছ আলীর পুত্র আবু বকর সিদ্দিকের মধ্যে কলহ চলে আসছিলো। দাম্পত্য কলহের জেরে কিছু দিন আগে শাহিদা বেগম ছোট সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। সোমবার (০৩ জানুয়ারী) রাতে শাহিদার স্বামী আবু বকর সিদ্দিক শ্বশুর বাড়িতে আসেন। ওই দিন দিবাগত রাত তিনটার দিকে শাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আবু বকর।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আবু বকর সিদ্দিককে পাশের গ্রাম থেকে আজ (৪ জানুয়ারি) সকালে আটক করা হয়েছে এবং আটক সিদ্দিক স্ত্রীকে হত‍্যার কথা স্বীকার করেছে। আটক সিদ্দিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। / কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ