জেলার খবর

পার্বতীপুরে ট্রাকে ট্রেনের ধাক্কা, রেল যোগাযোগ বন্ধ

ট্রেন দূর্ঘটনা (প্রতীকি ছবি)
ট্রেন দূর্ঘটনা (প্রতীকি ছবি)

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুরের যোশাই এলাকায় বালু বোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকটিকে ধাক্কা দেয় দোলনচাঁপা এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনের চালক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটির বুধবার (৫ জানুয়ারি) সপ্তাহিক ছুটি ছিল। তাই ভোরে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে দিনাজপুর থেকে যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালুবোঝাই ডাম্পট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় ঘন কুয়াশা থাকায় ট্রেনটি স্বজরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের পেছনে থাকা ৫টি বগি পার্শ্ববর্তী খেতে উল্টে পড়ে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। / আরটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ