জেলার খবর

সাড়ে ৮ ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি

ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (০৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে পদ্মায় কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মাঝ পদ্মায় তিনটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, নদীতে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করতে নৌপথে ১৫টি ফেরি চলাচল করছে। তবে কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং সাধারণ পণ্যবাহী ট্রাক মিলে প্রায় ৮ শতাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ