জেলার খবর

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি

চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান বলেন, বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে পদ্মায় কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরও বলেন, সকাল সোয়া ৮টার দিকে কুয়াশার পরিমাণ কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ