জেলার খবর

জানাজায় যাওয়ার পথে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৪

বাস-অটোরিকশা সংঘর্ষ / Image Collected
বাস-অটোরিকশা সংঘর্ষ / Image Collected

কুমিল্লার লাকসামে বিআরটিসি পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে হয়েছে ৪। নিহতরা হলেন- লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত আক্তার (১)।

মীর হোসেন জানান, ফেনীতে বাহারের চাচাশ্বশুরের জানাজায় যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহার মারা যান। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যান। এ সময় গুরুতর আহত হন সিএনজিচালিত অটোরিকশার চালক।

ঘটনাটি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে। / কা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ