টাঙ্গাইলের মধুপুরে পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি ) সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মধুপুরগামী পিকআপভ্যানের সাথে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়। নিহতরা হলো-জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মো. সাইদুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৩২), তার মেয়ে সোহাগী আক্তার (৩) এবং শেরপুর জেলার শ্রীবর্দী এলাকার মিনার উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২২)। / ডি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: