নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনের মধ্যে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাতটা থেকে আটটার মধ্যে তাদের লাশ ভেসে ওঠে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ ফেরদৌস প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চারজনের মধ্যে দুজন একই পরিবারের।
বিজ্ঞাপন
গত বুধবারের এই ট্রলারডুবিতে নিখোঁজ ১০ জনের মধ্যে গৃহিণী জেসমিন আক্তার ও তাঁর তিন সন্তান রয়েছে।
গত বুধবার এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তখন থেকে অন্তত ১০ যাত্রী নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল গত টানা চার দিনা চেষ্টা করেও নিখোঁজ কাউকে খুঁজে পায়নি। পঞ্চম দিনের উদ্ধার অভিযান শুরু হওয়ার আগে স্বজনেরাই নিখোঁজ চারজনকে খুঁজে পেলেন।