জেলার খবর

বাগেরহাটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষে নিহত ৩

সড়ক দূর্ঘটনা / প্রতীকি ছবি
সড়ক দূর্ঘটনা / প্রতীকি ছবি

বাগেরহাট জেলার ফকিরহাটে শনিবার মাঝরাতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে তিনজন মাদ্রাসাছাত্র নিহত এবং দুই ছাত্র আহত হয়েছেন।

খুলনায় সন্ধ্যাকালীন ইসলামিক সম্মেলন শেষে ওই রাতে সিএনজি যোগে তারা মাদ্রাসায় ফিরছিলেন বলে পুলিশ জানায়।

মৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল্লা আল মাহামুদ (২৫), জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফেরদাউস আলীর ছেলে আব্দুল গফুর (১৪) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মালেখা গ্রামের আশরাফ আলীর ছেলে সালাউদ্দিন (১৭)। এরা সবাই বাগেরহাট সদরের হাকিমপুর কওমি মাদ্রাসার ছাত্র।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে পাঁচজন মাদ্রাসাছাত্রকে নিয়ে সিএনজিটি বাগেরহাটের হাকিমপুরে আসছিল। সিএনজিটি শ্যামবাগাত এলাকায় পৌঁছালে রাত ১২-৫ মিনিটে মোংলা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে তিনজন মাদ্রাসাছাত্র নিহত এবং দুইজন আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে এবং আহত শাকিব হাসান (১৭) এবং হুসাইন শেখকে (১৭) খুলনা মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘনকুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয় বলে ওসি জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ