কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়ার ভাদালিয়া এলাকায় সেনের চাতাল নামক স্থানে ট্রাকের ধাক্কায় ভ্যানের ৪ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) সকালে ভ্যানযোগে বটতৈল এলাকায় তামাকের কারখানায় কাজ করতে যাচ্ছিলেন তারা।
নিহতদের নাম জানা যায়নি। তবে তিন শ্রমিকের বাড়ি কুষ্টিয়া সদরের আলামপুরে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে ঝিনাইদহগামী ট্রাকের সাথে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক ও ভ্যানের চালকসহ চারজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দু’জন পুরুষ এবং দু’জন নারী রয়েছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: