জেলার খবর

রাজশাহীতে শিবিরের ১৫ নেতাকর্মী আটক

গ্রেফতার
গ্রেফতার

রাজশাহী মহানগরীর সোনাদীঘি মণিচত্বর এলাকার একটি রেস্টুরেন্ট থেকে শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ। রবিবার গভীর রাতে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদের আটক করে। বর্তমানে তাদেরকে বোয়ালিয়া মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সবার নাম-পরিচয় প্রকাশের কথা জানিয়েছে পুলিশ।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন বৈঠক করার সময় ইসলামী ছাত্র শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা সেখানে সরকার বিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনা করছিলো।

বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে কোন পর্যায়ের নেতা তা জিজ্ঞাসাবাদ শেষে জানানো যাবে বলেও জানান এই পুলিশ কমকর্তা। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ