জেলার খবর

পাবনায় অটোরিকশা-নছিমনের সংঘর্ষে নিহত ২

ঈশ্বরদী, পাবনা
ঈশ্বরদী, পাবনা

পাবনার ঈশ্বরদী উপজেলায় নছিমন এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। উপজেলার দিকশাইল এলাকায় নজির মেম্বারের ঢাল মসজিদের সামনে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকার মো. মোতালেব ছেলে মো. বাবলু (২৫)।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল বাদশা জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার দিকশাইল এলাকায় নজির মেম্বারের ঢাল মসজিদের সামনে গতকাল রাতে পাবনা থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা নছিমনের সংঘর্ষ ঘটে। এ সময় অটোরিকশার চালকসহ এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন আরও চার জন। তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ