যশোরের অভয়নগর উপজেলায় নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সোয়া আটটার দিক উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।
উত্তম সরকারের কাকা স্বপন কুমার সরকার জানান, সোমবার রাতে উত্তম সরকার উপজেলার সুন্দলী বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফেরার পথে পেছন থেকে অপর একটি মোটরসাইকেল আরোহীরা তাঁর গতিরোধ করে। এরপর তারা সামনের দিক থেকে তার বুকের বামপাশে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। উত্তম সরকার ঘটনাস্থলেই মারা যান।
নিহত উত্তম সরকার (৪০) গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন। / চ্যা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: