জেলার খবর

নাটোরে সড়ক দূর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ১০

নাটোর
নাটোর

নাটোরের তোকিয়া এলাকায় ট্রাক-বাস ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকচালকসহ ২ জন নিহত হয়েছে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান ও পুলিশ জানায়, বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকে এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহী থেকে নাটোরগামী একটি কাঠ ভর্তি ট্রাক ও একটি পিকআপ এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আবু মুসার মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দু'জনের বাড়িই ঝিনাইদহে বলে জানা গেছে। এছাড়া এ দুর্ঘটনায় তিন পরিবহণের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। / ডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ