জেলার খবর

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। দু’জনের বয়সই ষাটোর্ধ।

বুধবার (১২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া বর্তমানে নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৭ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের দৈনন্দিন প্রতিবেদন সূত্রে জানা যায়, মৃত দু’জনই করোনা উপসর্গে ভুগছিলেন। পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তারা দু’জনই পাবনা জেলার অধিবাসী। এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটের ১০৪ শয্যার বিপরীতে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন চারজন। মোট ভর্তি রোগীর মধ্যে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর তিনজন, নাটোরের দুইজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে রয়েছেন। এরমধ্যে করোনা রোগী রয়েছেন নয়জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। আর করোনা ধরা পড়লে বিভিন্ন জটিলতা ভর্তি আছেন ছয় জনের।

এছাড়া বুধবার (১২ জানুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষা হয়। এতে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। আর রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহী জেলায় করোনার সংক্রমণের হার ৭ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। / সো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ