জেলার খবর

মিল্কভিটার কারখানায় ভয়াবহ আগুন

মিল্কভিটার কারখানায় আগুন / News24
মিল্কভিটার কারখানায় আগুন / News24

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে মিল্কভিটার কারখানার পাউডার প্লান্ট-২ এর ৪র্থ তলায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে কর্তৃপক্ষ। শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর ৪র্থ তলার ডায়া মেশিনের ভেতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে অফিসের ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বাঘাবাড়ি নৌফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বাঘাবাড়ি নৌফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ওই ভবনের ৪র্থ তলার ভ্যান্টিলেশন কেটে পানি ও ফোম ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। / নিউজ২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ