জেলার খবর

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

গত তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে। রোববার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

হঠাৎ করে তাপমাত্রা নিচে নামায় শীতে কাতর হয়ে পড়েছেন শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। শীতের মধ্যে বেড়েছে শীতজনিত নানান ব্যাধি। হাসপাতাল, ক্লিনিকগুলোতে জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড় লক্ষ্য করা গেছে। শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।

শনিবার সকালে রোদ দেখা গেলেও অনুভব হচ্ছে কনকনে তীব্র শীত। কনকনে শীতের কারণে ঘরের বিছানা, মেঝে ও আসবাবপত্র বরফ হয়ে উঠছে। তীব্র শীতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষগুলো। হাটবাজারগুলোতে দোকানপাট দেরিতে খুলতে দেখা যায়। সন্ধ্যা-ভোরে বাড়ির উঠোনে খড়-কুটোর আগুনে শীত নিবারণ করতে দেখা যায় প্রান্তিক জনপদের মানুষগুলোকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, হঠাৎ করেই তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৯-এ। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস; যা দেশের সর্বনিম্ন। শুক্রবারও ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। শনিবার ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি। এ সপ্তাহের মধ্যে এর থেকে আরও নিচে তাপমাত্রা নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ