জেলার খবর

বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ: আহত ৩

সড়ক দূর্ঘটনা
সড়ক দূর্ঘটনা

পিরোজপুরের নাজিরপুর সদর উপজেলায় যাত্রীবাহী লোকাল বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার দীঘিরজান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই পিকআপ ভ্যানের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মাছের আরতদার (মালিক) জলিল (৪০), খলিলুর রহমানের ছেলে জুয়েল হোসেন (২১) ও একই স্থানের মফিজুর রহমানের ছেলে হাদিস (২২) সহ তিন জন গুরুতর আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর টু-পাটগাতি রুটের লোকাল ওই বাসটি নতুন রং করে নম্বর প্লেট বিহীন অবস্থায় পিরোজপুর থেকে যাত্রী নিয়ে পাটগাতির উদ্দেশ্যে রওনা হয়েছিলো। সন্ধ্যা ৭টার দিকে দিঘিরজান তেলের পাম্পে তেল নেওয়ার জন্য গেলে অপরদিক থেকে মাছবাহী পিকআপ ভ্যানটি তেলের পাম্প থেকে বের হওয়ার সময় ওই লোকাল বাসটি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ