জেলার খবর

যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১

আমির হোসেন বাবু / DBC
আমির হোসেন বাবু / DBC

যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহনের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আমির হোসেন বাবু।

শনিবার (২২শে জানুয়ারি) রাতে রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে এ গ্রেপ্তার ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম শাহেদ বলেন, আহত যমুনা টিভির সাংবাদিক আল আমিন হকের অভিযোগ দায়েরের পর অভিযান শুরু করা হয়। এরপর রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আহত সাংবাদিক আল আমিন হক বলেন, বাণিজ্য মেলার কারণে শনিবার বিকেলের দিকে কাঞ্চন ব্রিজের নিচে প্রচণ্ড যানজট ছিল। এসময় আমাদের গাড়িকে পাশ কাটিয়ে ওই বাইকার সাইড চেয়েছিলেন। কিন্তু যানজটের কারণে সাইড দেওয়া সম্ভব হয়নি। ফলে ওই বাইকার এগিয়ে যাওয়ার সময় আমাদের গাড়ির লুকিং গ্লাসে ধাক্কা দেন ও গালাগালি করতে থাকেন।

সাংবাদিক আরও বলেন, এসময় গাড়ি থেকে নেমে ওই ব্যক্তির কাছে কৈফিয়ত চাইলে তিনি বকাঝকা শুরু করেন। একপর্যায়ে শুরু করেন মারধর। পরে মোবাইল ফোনে ওই বাইকার আরও তিন থেকে চারজনকে ডেকে আনেন। তারাও হামলায় অংশ নেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম শাহেদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। প্রধান হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। / ডিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ