জেলার খবর

বিনামূল্যে সার ও বীজ পাওয়ায় মৌলভীবাজারে বেড়েছে বোরো ধানের আবাদ

বোরো ধানের আবাদ / UNB
বোরো ধানের আবাদ / UNB

ধানের বাজার দর ভালো থাকায় মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলে পুরোদমে চলছে বোরো আবাদ। গত বছরের চেয়ে এবার প্রায় সাড়ে চারশ হেক্টর জমিতে বোরোর আবাদ বেড়েছে। ৩৫ হাজার কৃষকদের মধ্যে বিনামুল্যে হাইব্রিড জাতের ধানের বীজ সরবরাহ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাই চালতি বছরের লক্ষ্যমাত্রার চেয়েও উৎপাদন বাড়তে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগের কর্মকর্তাদের।। আমন ধানের মতো বোরো ধানেও যাতে ভালো দাম পাওয়া যায়-এমন প্রত্যাশা দেশের কৃষকদের।

আবহাওয়া অনুকুলে থাকায় জেলার হাকালুকি কাওয়াদীঘী, হাইল হাওরসহ অন্যান ছোট হাওর ও উপরিভাগে বোরো ফসল চাষাদের রীতিমত মহোৎসব চলছে। দিগন্তজোড়া হাওরের বুকে সবুজের চাষাবাদ। হাওর এলাকার একমাত্র ফসল হওয়ায় এটার ওপর নির্ভরশীল কৃষকরা। সঠিক সময়ে বীজ ও সার পাওয়াতে হাওরের যে সব জায়গায় কোন আবাদ হত না এবার সে সব জায়গায় বোরো আবাদ হচ্ছে। শ্রমিক ও ডিজেলের চড়া দাম সহ নানা সংকট মাথায় নিয়েই শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ধান রোপণে ব্যস্ত কৃষকরা। আমন ধানের মতো বোরো ধানেও যাতে ভালো দাম পাওয়া যায়-এমন প্রত্যাশা তাদের। বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

সরকারের পক্ষ থেকে সার ও বীজ পাওয়াতে কাউয়াদিঘি এলাকায় ব্যাপক বোরো চাষ বাড়ছে বলে জানানমৌলভীবাজার জেলার রাজনগরের ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ। একইসাথে বিনামুল্যে কৃষকদেরকে বীজ দেওয়াতে বোরো চাষে আগ্রহ বেড়েছে বলে জানান মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কাজী লুৎফুল বারী।

চলতি বছর হাওর অধ্যুষিত এ জেলার ১ লাখ ৮৪ হাজার ৫শত ৭৫ হেক্টর জমিতে বোরো আবাদে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লক্ষ ৭০ হাজার ৭০২ মেট্রিক টন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ