জেলার খবর

নওগাঁয় ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

ধামইরহাট থানা, নওগাঁ
ধামইরহাট থানা, নওগাঁ

নওগাঁর জেলার ধামইরহাট থেকে মঙ্গলবাড়ী যাওয়ার পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উপজেলার জাহানপুর ইউনিয়নের দক্ষিণ নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮) এবং একই ইউনিয়নের নানাইচ সরদারপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০) নিহত হন।

দূর্ঘটনায় আহত দুজেনর অবস্থা আশংকাজনক বলে জানান ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাকিবুল হুদা। রবিবার রাত ৯টার দিকে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের হরতকীডাঙ্গা বাজারের পূর্ব পার্শে কবির দেওয়ানের বয়লারের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া গুরুতর আহত অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, হাট থেকে ফেরার পথে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ