সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বাস ও ট্র্যাক শ্রমিকদের মাঝে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে পৌর বাস টার্মিনাল ও ট্র্যাক টার্মিনালে এই ভ্যাকসিন কার্যক্রম করা হয়। বাস ও ট্র্যাক পরিবহন শ্রমিকদের বিনামূল্যে টিকা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, সরকার পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে ভ্যাকসিন টিকা ব্যবস্থা করেছে। বাস ও ট্র্যাক পরিবহন শ্রমিকদের বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। আমরা সকল শ্রমিকদের কে ভ্যাকসিনের আওতায় আনতে এই কার্যক্রম শুরু করেছি। ভ্যাকসিনের কার্যক্রম অব্যহত থাকবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: