সিরাজগঞ্জে দেশ টেলিভিশন,চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে ২ প্রতারককে আটক করেছে সিরাজগঞ্জ ডিবি পুলিশ।
এ সময় তাদের আড়াই লাখ টাকা, ৯টি মোবাইল ফোন, বিকাশের সিম কার্ড উদ্ধার করে হয়।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম।
তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামিলীগ ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী হাসান এর মোবাইলে ফোন করে বিভিন্ন সাংবাদিক ও সংবাদ মাধ্যমের মিথ্যা নাম পরিচয় ব্যবহার করে ধর্ম সভা মসজিদ মাদ্রাসার উন্নয়ন কল্পে আর্থিক সহায়তা চেয়ে প্রতারণা করেন। এ ব্যাপারে কে এম হোসেন আলী হাসানের ব্যক্তিগত সহকারী আব্দুল আলিম লিমন সিরাজগঞ্জ থানায় একটি জিডি করেন। এরই পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ সদর থানার মালশাপাড়া কবরস্থান এর সামনে থেকে আবু শামিম মোঃ আনোয়ার হোসেন ফিরোজ ও জুবায়ের হাসান কে আটক করা হয়৷ এদের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও চাদাবাজির মামলা আছে।