জেলার খবর

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহে ওয়ার্ড যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধার
ঝিনাইদহে ওয়ার্ড যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে নলভাঙ্গা গ্রাম থেকে পির আলী (৩৫)নামের ওয়ার্ড যুবলীগ নেতার গলায় রশি পেচানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৭ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে কালীগঞ্জের কাস্টভাঙা ইউনিয়ন নির্বাচনের ৪ র্থ ধাপের ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিল এবং ওই ওয়ার্ডের যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক । সে স্থানীয় একটি বাওড়ের নাইট গার্ডের কাজ করতো । সে ওই গ্রামের শামসুল ইসলামের ছেলে।

কালীগঞ্জ বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মকলেচুর রহমান জানান, গতকাল রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয় পির আলী। এরপর আর ফিরে আসেনি সে। সকালে পথচারীরা বাড়ির পাশ্ববর্তি নলভাঙ্গা খালের ধারে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে। তার গলায় রশি পেচানো এবং একটি ডালের সাথেও রশি জড়ানো ছিল।

তবে গায়ে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। তাই এটি হত্যা নাকি আতœহত্যা তা নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ২০১৬ সালের নলভাঙ্গা গ্রামের একটি মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় জনৈক শাহিনুর রহমানের পা কেটে ফেলে স্থানীয় সন্ত্রাসীরা। এই মামলায় ১ নং সাক্ষী ছিল পির আলী। বেশ কিছুদিন আগে সে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কালীগঞ্জ থানায় ডায়েরী করেছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ