গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মাত্র তিন সপ্তাহের মধ্যে নয়টি জেব্রা মারা গেছে।। সাফারি পার্কটিতে মোট ৩১টি জেব্রা ছিল। বর্তমানে এখন সংখ্যা দাঁড়িয়েছে ২২ এ।
খাদ্যে বিষক্রিয়া, বিষ প্রয়োগ, ভাইরাস-ব্যাকটেরিয়ার আক্রমণসহ নানা বিষয় আশংকা করা হচ্ছে এই মৃত্যুর পেছনে। তবে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি জেব্রাগুলোর মৃত্যুর কারণ। অল্প সময়ের মধ্যে নয়টি জেব্রার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে মঙ্গলবার বিশেষজ্ঞ বৈঠক ডেকেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।
দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: