জেলার খবর

নারায়ণগঞ্জে প্রধান শিক্ষকের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষা প্রতিষ্ঠান ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’র প্রধান শিক্ষকের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার সন্ধ্যায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে রফিউর রাব্বি বলেন, সোনারগাঁয়ের মায়াদ্বীপ পাঠশালাটি প্রতিষ্ঠা করেছেন কবি শাহেদ কায়েস। এটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অবৈতনিক স্কুল। শিক্ষার আলো শিশুদের পর্যন্ত পৌঁছালে ওই এলাকার বালুসন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের জন্য হুমকি।

এই কারণে বারবার এই পাঠশালাটি বন্ধের অপপ্রয়াস চালিয়েছে সন্ত্রাসী মহল। এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি পাঠশালার প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখির বাড়িতে হামলা চালিয়ে তার শিশু সন্তান, ভাইদের আহত করেছে।

মানববন্ধনে ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’র প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস বলেন, মায়াদ্বীপ পাঠশালার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষকের বাড়িতে হামলার সাথে জড়িত তাদের সকলকে গ্রেফতারের দাবি জানাই।

সংগঠনের সহসভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দিপু, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সমগীতের সাবেক সভাপতি অমল আকাশ, নারী সংহতির সম্পাদক পপি রানী সরকারসহ অনেকেই।

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ