নড়াইলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অটিস্টিক শিশুদের নিয়ে ক্রীড়া ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
মঙ্গলবার অটিস্টিক শিশুরা বিভিন্ন খেলাধুলার পাশাপাশি বিনোদনমুলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়া জেলা তথ্য অফিসের শিল্পীরা করোনাসহ সচেতনতামূলক গান পরিবেশন করে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩৫জন অটিস্টিক শিশু অংশগ্রহণ করে।
এতে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন প্রমূখ। এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: