চাঁদপুরে বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার একটি শ্রেণীকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রধান শিক্ষকের নাম মোঃ রফিকুল ইসলাম। মৃতদেহের সাথে ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট ও বিষের বোতল উদ্ধার করে পুলিশ।
বিদ্যালয়ের শিক্ষিকা নার্গিস আক্তার ও শিক্ষক আলম জানান, তিনি সকালে যথারীতি বিদ্যালয় আসেন। পরে জমি সংক্রান্ত বিষয়ে কেউ একজন তার সাথে কথা বলতে আসবে বলে আলম স্যারকে তিনি বিদায় করে দেন। দুপুরের পর পরিবারের লোকজন তাকে মোবাইলে না পেয়ে অনেকের সাথে যোগাযোগ করেন। তাতেও কোন খবর না পেয়ে বিদ্যালয় এসে তার পরে থাকা দেহ দেখতে পান।
এসময় তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।